ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে হত্যার দায়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া গতকাল বুধবার একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডাদেশ পাওয়া ওই ব্যক্তির নাম জাফর আলম (৪৫)।জানা গেছে, ২০০৮ সালের ২৫ এপ্রিল হাটহাজারীর এনায়েতপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে জাফর আলম তাঁর ছেলে মোহাম্মদ সোহেলকে (১৩) কুপিয়ে হত্যা করেন।আদালত সূত্র জানায়, ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিচারক ছেলে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর আগে ২০০৮ সালের ২৫ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ২২ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়।