ছেলেটি আত্মহত্যা করেছে মালয়েশিয়ায় মেয়েটি মিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকার সঙ্গে অভিমান করে মুঠোফোনে কথা বলা অবস্থাতেই গত সোমবার রাতে মালয়েশিয়ায় গলায় ছুরি চালান রাজীব। রাজীবের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে গত মঙ্গলবার রাতে গলায় ফাঁস দেন কলেজছাত্রী রিমি পারভীন (২৪)। মঙ্গলবার রাতে মিরপুরের পীরেরবাগের বাসা থেকে রিমির ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনেরা।মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী রিমির লিখে যাওয়া চিরকুট থেকেই পুলিশ এসব তথ্য পেয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে উত্তর পীরেরবাগের বাসায় বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রিমিকে পান তাঁরা। এরপর দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা বলেন, প্রেমিক আত্মহত্যা করার কারণে রিমি আত্মহত্যা করেছেন বলে তাঁর লেখা একটি চিরকুট তাঁরা পেয়েছেন। ওই চিরকুট থেকে রিমির সঙ্গে মালয়েশিয়াপ্রবাসী রাজীব নামের এক যুবকের সম্পর্কের কথা তাঁরা জানতে পেরেছেন।ওই চিরকুটে লেখা রয়েছে, সোমবার ভোরে মুঠোফোনে ঝগড়ার একপর্যায়ে নিজের গলায় ছুরি চালান রাজীব। রাজীবের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আত্মহত্যার সিদ্ধান্ত নেন রিমি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রিমির চিরকুট থেকে পুলিশ রাজীবের আত্মহত্যার বিষয়টি জানতে পারে। পরে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। বুধবার রাতে রাজীবের লাশ দেশে পৌঁছানোর কথা রয়েছে।