ছেলেটিকে বাঁচাতে দরকার তিন লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব-ই-হোসেন
মাহবুব-ই-হোসেন

কিশোর মাহবুব-ই-হোসেন। মাদ্রাসার পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র। মা মারা যাওয়ার আগে স্বপ্ন ছিল মাহবুবকে পবিত্র কোরআনের হাফেজ বানাবেন। মায়ের স্বপ্ন পূরণ করেছে সে। কিন্তু মাথার অসহ্য যন্ত্রণায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা জানিয়েছেন, ছেলেটির মস্তিষ্কে টিউমার হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার।
মাহবুবের বাবা ঢাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামান্য বেতনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলাশপুর গ্রামে। চিকিৎসকেরা জানান, ছেলেটিকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসায় দরকার তিন লাখ টাকা। মাহবুবের বাবা মোহাম্মদ-ই-হোসেন ধারদেনা করে এ পর্যন্ত ছেলের চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন বাকি টাকা জোগাড় করতে পারছেন না। তাই ছেলের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা: মোহাম্মদ-ই-হোসেন, সঞ্চয়ী হিসাব-৫০০৫/৬ (অনলাইন), ইসলামী ব্যাংক, পল্টন শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।