ছেলেদের বিবাদ প্রাণ গেল মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে ছেলেদের মধ্যে বিবাদের জেরে প্রাণ হারিয়েছেন মা। রাজশাহীর বাগমারার বালানগর গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেওয়া (৭৫) খোশবর আলীর স্ত্রী।দুই সপ্তাহ আগে নূরজাহান বেওয়ার কাছ থেকে তাঁর ছেলে শহিদুল ইসলাম পাঁচ বিঘা জমি নিবন্ধন করে নেন। আরেক ছেলে মজিবুর রহমান শহিদুলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে। মঙ্গলবার শহিদুল জামিনে মুক্তি পেয়ে অন্য ভাইদের ওপর চড়াও হন। একপর্যায়ে শহিদুল ও তাঁর আরেক ভাই আতাউর রহমান বাড়ি থেকে নূরজাহানকে বের করে রাস্তায় ফেলে দেন। ওই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে তিনি মারা যান।