ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অপ্রকৃতিস্থ এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর নাম কোহিনুর বেগম (৬০)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল আটটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কোহিনুর বেগম পাশের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় এলাকার লোকজন তাঁকে ছেলেধরা সন্দেহে পিটুনি দেয়। নিহত কোহিনুর বেগমের ছেলে লোকমান হোসেন বলেন, ‘আমার মা অপ্রকৃতিস্থ ছিলেন। আমার মাকে নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, ‘অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’