ছেলের অত্যাচারে অগ্নিদগ্ধ মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশাখোর ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা নিজের গায়ে আগুন দেওয়ার চার দিন পর গতকাল বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লার সাদরা লেনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানান, সাদরা লেনের বাসিন্দা ঘড়ির মেকার আকতার (৪২) ও তাঁর স্ত্রী আয়শা চান্দা (৩৮)। তাঁদের ছেলে সমীর (১৯) মাদকাসক্ত। ছেলের অত্যাচারে অতিষ্ঠ আয়শা চার দিন আগে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড সদস্য ছিলেন।

শহরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জোসনা বেগম বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’