ছেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্য অষ্টগ্রামের কাটারহাটি গ্রামের আঙ্গুর মিয়াকে গতকাল সকালে তাঁর ছেলে টিটু মিয়া (২০) পারিবারিক কলহের জের ধরে মারধর করেন। এ ঘটনায় নালিশ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টিটু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।