ছেলের খোঁজ না পেয়ে আমিনীর উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলে মাওলানা আবুল হাসনাতের (৩০) এখনো হদিস পাওয়া যায়নি।এদিকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ছেলের খোঁজ না পাওয়ায় গতকাল সোমবার মুফতি আমিনী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে সরকারি গোয়েন্দারা অপহরণ করেছে।হরতালে গ্রেপ্তার হওয়া কয়েকজন জামিনে মুক্ত হয়ে গতকাল লালবাগ মাদ্রাসার কার্যালয়ে দেখা করতে এলে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতায় মুফতি আমিনী এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।