ছেলের চাকরি পাওয়ার সুসংবাদ শুনে যেতে পারলেন না নরেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ওয়াসার মোড়ে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কায় নরেন্দ্র লাল দাশ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী উৎপাদন কর্মকর্তা সঞ্জয় দাশের বাবা।জানা গেছে, সঞ্জয় গতকালই প্রথম আলোয় তাঁর চাকরির নিয়োগপত্র পান। সুখবরটি জানানোর জন্য বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর বাবাকে ফোন করেন। তখন ওপাশ থেকে এক অপরিচিত লোক ফোন ধরে তাঁকে তাঁর বাবার দুর্ঘটনার খবর দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নরেন্দ্র দাশের বাড়ি হাটহাজারীর দক্ষিণ মেখল গ্রামে। নগরের উত্তর নালাপাড়া এলাকায় তাঁরা থাকতেন। তিনি মুন স্টার পেইন্ট কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।