ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আখালিয়া এলাকার নিজ বাড়িতে গতকাল রোববার ছেলের ছুরিকাঘাতে আফতাব আলী (৬০) নামের যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি খুন হয়েছেন। প্রতিবেশীরা রক্তমাখা ছুরিসহ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে। প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আফতাব আলী সপরিবারে যুক্তরাজ্যে বাস করতেন। কিছুদিন আগে দেশে ফেরেন। গতকাল ইফতারের আগে পারিবারিক ঝগড়ার জের ধরে ছেলে আক্তার হোসেন (২৮) আফতাবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় স্ত্রী সাবিনা বেগম (৩০) এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন আক্তার। এলাকাবাসী আক্তারকে আটক করে পুলিশে দেন।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খসরুল আলম বলেন, পুলিশ প্রবাসী আফতাবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাঁর ছেলে আক্তারকে আটক করা হয়েছে।