ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সুরমা আবাসিক এলাকায় আফতাব আলী (৬৫) খুনের ঘটনায় ছেলে আক্তার হোসেনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির ছোট ভাই মাসুক আলী গতকাল সোমবার সিলেট কোতোয়ালি থানায় এ মামলা করেন। প্রসঙ্গত, রোববার ইফতারের সময় পারিবারিক কলহের জেরে ছেলে আক্তার হোসেন (৩২) তাঁর বাবা আফতাব আলীকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর বাসা থেকে পালানোর সময় স্থানীয় জনতা আক্তারকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।