ছেলের জন্য এক বাবার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র স্পন্দন সরকার ওরফে অঙ্কনের জীবন প্রদীপ নিভু নিভু করছে। ২০০১ সাল থেকে সে ভুগছে থ্যালাসেমিয়ায়। চিকিৎসকেরা তাকে বিদেশে নিয়ে গিয়ে অস্থিমজ্জা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।

এই চিকিৎসার জন্য প্রায় ৭০ লাখ টাকার দরকার। কিন্তু তার দরিদ্র বাবা দেব দুলাল সরকারের পক্ষে এই টাকার জোগান দেওয়া সম্ভব নয়। দিন দিন মৃত্যু যেন এগিয়ে আসছে তার দিকে। স্পন্দনের নিরুপায় বাবা সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: দেব দুলাল সরকার, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০৫১০১৫ সোনালী ব্যাংক, ডিবি রোড শাখা, গাইবান্ধা অথবা বিকাশ নম্বর ০১৭১৯৮২৬২০০।