প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে মা কোহিনূর বেগমকে মারধর করার কারণে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত মো. সোহাগ (২৬) নামে এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে সোহাগ তাঁর মাকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আটক করে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।