ছেলের পর মৃত্যুর কোলে বাবাও
ঢাকার কেরানীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছেলের পর মারা গেলেন বাবাও। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় ৫ বছরের শিশু আবদুল গনি। বিকেল চারটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান বাবা মো. রিপন।
গত ২১ আগস্ট রাত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে দগ্ধ হন দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন। স্থানীয়রা জানান, দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া টিলাবাড়ী এলাকার আক্তার মিয়ার বাড়িতে রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক খুঁটির শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে ওই বাড়ির ভাড়াটিয়া মো. রিপন (৩২), তাঁর স্ত্রী মলিতা বেগম (২৫) মেয়ে রিপা বেগম (১৫) ও ছেলে মনির হোসেন, (১০) ও আবদুল গনি (০৫) দগ্ধ হয়। তাঁদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বার্ন ইউনিট সূত্র ঢাকা মেডিকেল সংবাদদাতাকে জানায়, আগুনে রিপনের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।