প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বহেড়াতৈল ইউনিয়ন পরিষদে (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডে সদস্যপদে ছেলের পরাজয়ের খবরে মায়ের মৃত্যু হয়েছে। গত শনিবার বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই প্রার্থীর নাম আনিছুর রহমান। তাঁর মায়ের নাম ফাতেমা বেগম (৬০)। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই ওয়ার্ডে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে আনিছুর রহমান ৪৫৬ ভোট পান। ১৪ ভোট বেশি পেয়ে সেখানে আজিজুল হক নির্বাচিত হন। আনিছুর রহমান বলেন, ‘মা আমাকে খুবই ভালোবাসতেন। তিনি আমার জয়ের ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন। মাত্র ১৪ ভোটে ফেল করার বিষয়টি তিনি সহ্য করতে পারেননি। খবর শোনার সঙ্গে সঙ্গে মা চেতনা হারিয়ে ফেলেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’