ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা। গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন নগরের ফিরিঙ্গীবাজার এলাকার গুলছবা খাতুন নামের এক বৃদ্ধা। আদালত অভিযুক্ত শওকত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বাদীর আইনজীবী এ কে এম সাইদুল ইসলাম প্রথম আলোকে জানান, গুলছবা খাতুনকে নেশার টাকার জন্য প্রায়ই জ্বালাতন করতেন তাঁর ছেলে শওকত।
গত রোববার বাসা থেকে বের হয়ে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে পথ আটকে ছেলে শওকত তাঁর মায়ের কাছ থেকে ২০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেন। পরে মাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের নালায় ফেলে দেন। এতে আহত হন বৃদ্ধা গুলছবা খাতুন।