ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে জোড়া খুনের মামলায় ছেলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন মা।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেজবাহ উদ্দিনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, রাউজানের দুই ভাই খুনের মামলায় আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তাঁদের মা ফাতেমা জোহরা। তিনি আদালতে বলেন, তাঁর দুই ছেলে আবু সুফিয়ান ও আবু মোর্শেদকে ছুরি দিয়ে প্রকাশ্যে খুন করেছে অপর ছেলে আবুল কালাম আজাদ। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটে।
২০১৩ সালের ২২ জুলাই রাউজানের সুলতানপুর গ্রামে দুই ভাইকে ছুরিকাঘাত করে খুন করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মামলা করেন। গতকাল পর্যন্ত এ মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।