ছেলের মুক্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
ছেলের মুক্তির দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে এক অসহায় মা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল রোববার সকালে শহরের ইটাগাছা এলাকার মৃত তমেজ উদ্দীন সরদারের স্ত্রী রাবিয়া খাতুন এ সংবাদ সম্মেলন করেন।
রাবিয়া খাতুন লিখিত বক্তব্যে বলেন, গত ২৯ মার্চ তাঁর বড় ছেলে সেলিম বাবুকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর নাশকতার একটি মামলায় চালান দেওয়া হয়। এ নিয়ে তাঁর ছেলেকে অনেকবারই গ্রেপ্তার করা হয়েছে। দেশের কোথাও কিছু ঘটলে এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু হলেই তাঁর ছেলে সেলিম বাবুকে গ্রেপ্তার করা হয়। এ যেন নিয়মিত ব্যাপার। আর ছেলেকে বারবার জেল থেকে বের করতে তাঁর স্বামীর রেখে যাওয়া সহায়-সম্পত্তির অধিকাংশই বিক্রি করতে হয়েছে। তিনি সাতক্ষীরা জেলা মাহেন্দ্র চালক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর সততার কারণে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বলেন, শহরের ইটাগাছা এলাকায় তাঁর স্বামীর পৈতৃক তিন বিঘা জমি আছে, যার বর্তমান বাজারমূল্য পাঁচ কোটি টাকার বেশি। ওই জমি আত্মসাৎ করার জন্য তাঁর প্রতিবেশী আত্মীয় নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছেন। এ জমি নিয়ে একাধিক দেওয়ানি মামলা রয়েছে।
রাবিয়া খাতুন আরও বলেন, তাঁর ছোট ছেলে শামীম হোসেন তাঁর বাবার বকাবকি ও শাসনের কারণে ২০০৫ সালে বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তী সময়ে সারা দেশে জেএমবির সিরিজ বোমা হামলা ঘটনার পর তিনি চাঁদপুর জেলায় গ্রেপ্তার হন। সেই থেকে শামীম জেলে আছেন। জেলখানায় শামীমকে দেখে বাড়ি ফিরে ২০০৬ সালে মারা যান তাঁর বাবা। এসব ঘটনার আগে সেলিম বাবু সাতক্ষীরা শহরের বাঙালের মোড়ে হোটেলের ব্যবসা করতেন। ব্যবসা ভালো না যাওয়ায় একসময় তিনি মধুর ব্যবসা শুরু করেন। তিনি বিভিন্ন জেলায় মধু বিক্রি করতেন। ২০১০ সালে তিনি গোপালগঞ্জ থেকে মধু বিক্রি করে বাড়ি ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং গোপালগঞ্জ ব্যাংক ডাকাতির মামলায় তাঁকে চালান দেওয়া হয়। দীর্ঘ ছয় বছর জেলে থাকার পর ওই মামলায় খালাস পেয়ে সেলিম বাড়ি ফিরে আসেন। এরপর থেকে তিনি একের পর এক গ্রেপ্তার হয়েই চলেছেন। রাবিয়া খাতুন বলেন, সেলিম বাবু তিন সন্তানের জনক। বছরের অধিকাংশ সময় জেলে থাকায় সেলিমের বড় ছেলে বিল্লাল হোসেন লেখাপড়া ছেড়ে এখন মাহেন্দ্র চালাচ্ছে। সে পলিপস রোগে আক্রান্ত। তার চিকিৎসা ও অপারেশন করতে আয়ের বড় অংশই ব্যয় হয়ে যায়। ছোট ছেলে সাতক্ষীরা নাইট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। একমাত্র মেয়ে পড়ে পঞ্চম শ্রেণিতে। রাবিয়া খাতুন বলেন, তাঁর ছয় সদস্যের সংসার চালানোর একমাত্র পথ মাহেন্দ্র চালানো। কিন্তু মামলা-মোকদ্দমা ঠেকাতে সংসার আর চালাতে পারছেন না।
রাবিয়া খাতুনের দাবি, যদি তাঁর ছেলে জেএমবি বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তবে তাঁর বিচার করা হোক। আর যদি নির্দোষ হন, তাহলে তাঁকে মুক্তি দেওয়া