ছেলের মৃত্যু দেখতে চান না বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল মোহাম্মদ সজীবের। কিন্তু ভাইরাসজনিত জটিল রোগ গুলিয়ান বার সিনড্রমে (জিবিএস) আক্রান্ত হয়ে এখন হাসপাতালের বিছানায় পড়ে থাকতে হচ্ছে তাকে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎ সা চলছে। প্রতিদিন খরচ হচ্ছে সাত থেকে আট হাজার টাকা। চিকিৎ সকেরা জানিয়েছেন, সজীবকে পুরোপুরি সুস্থ করতে অন্তত ২০ লাখ টাকা লাগবে। ছয় মাস তাকে হাসপাতালে রেখে চিকিৎ সা দিতে হবে। কিন্তু সজীবের দরিদ্র বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলের চায়ের দোকানের মালিক মোস্তফা মিয়ার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। কিন্তু বাবা হয়ে চোখের সামনে ছেলের মৃত্যু দেখার কষ্টও তিনি মানতে পারছেন না। তাই বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং সমাজের সব বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মোস্তফা মিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৪০৭৩৩৪১১৩৮৮৭, সোনালী ব্যাংক লিমিটেডে, নিউমার্কেট শাখা, ঢাকা। নিজস্ব প্রতিবেদক।