ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ আবদুর রহিম (২৫) গতকাল রোববার দুপুরে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় গুরুতর দগ্ধ তাঁর বাবা মো. আবদুল আমিনের (৫০) অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার বিকেলে নগরের ষোলশহর এলাকার বেবি সুপার মার্কেটের সামনে চলন্ত অবস্থায় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলে মারা যান চালক মো. বজলু (৪৫)। গুরুতর দগ্ধ হন অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে। দুর্ঘটনার পর দুজনকে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকায়।