ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা নিহত
জামালপুরের ইসলামপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী কৃষ্ণনগর গ্রামে গতকাল রোববার ভোরে সেহিরর পর এ ঘটনা ঘটে। ছেলে হাফেজ মো. রুকনুজ্জামান গ্রাম ছেড়ে পালিয়েছেন। পুলিশ নিহত অজর উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, অজর উদ্দিনের (৭০) দ্বিতীয় স্ত্রী উমেঞ্চ হানীর ছেলে হাফেজ মো. রুকনুজ্জামান (২৩) স্থানীয় মলমগঞ্জ বাজার জামে মসজিদে ইমামতি করেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। গতকাল রোববার ভোরে সেহির খাওয়ার পর জমি নিয়ে বাবা-ছেলের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মো. রুকনুজ্জামান তাঁর সৎ মা কমলা বেগমের সামনেই লাঠি দিয়ে বাবার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে সজোরে পেটান। এতে অজর উদ্দিনের মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। এ সময় বাড়ির অন্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যাওয়ার আগেই ঘাতক মো. রুকনুজ্জামান পালিয়ে যান। পরে স্বজনরা অজর উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ গতকাল রোববার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ঘটনাস্থল পরির্দন করেছেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, অজর উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর প্রথম স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় হাফেজ রুকনুজ্জামানকে আসামি করা হয়েছে।