ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাতপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে ছেলের লাঠির আঘাতে তাঁর মা রহিমা বেগমের (৭২) মৃত্যু হয়েছে। নিহত রহিমা সাতপাড়া গ্রামের গাজীউর রহমানের স্ত্রী। দাউদকান্দি থানার পুলিশের ভাষ্যমতে, রহিমার মানসিক রোগী ছেলে আলমগীর হোসেন গতকাল ভোরে হঠাৎ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে রহিমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।