ছেলের লাশ দেখতে এসে বাবার মৃত্যু
সরিষাখেতের মধ্যে ছেলের লাশ পড়ে রয়েছে শুনেই ছুটে গেলেন বাবা। লাশটি আর দেখা হয়নি তাঁর। ঘটনাস্থলে এসেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর মারা যান। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মলানী গ্রামে একটি সরিষাখেতে গতকাল বিকেল চারটার দিকে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে লাশটি মরাধারা গ্রামের ইসমাইল হোসেন ওরফে ভুল্লুর (২৮) বলে শনাক্ত করেন গ্রামবাসী। ছেলের লাশ পাওয়া গিয়েছে শুনে ইসমাইলের বাবা হান্নান আলী (৬০) ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর মারা যান হান্নান।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান বলেন, ‘রাতের আঁধারে সন্ত্রাসীরা ইসমাইলকে কুপিয়ে হত্যা করে সরিষাখেতে লাশ ফেলে রাখে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি।