ছেলের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত মনিরুজ্জামান (২৮) নামের এক যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা শিরিনা আক্তার নিজেই বাড়িতে পুলিশ ডেকে যুবকটিকে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় উপজেলার কলেজপাড়া মহল্লায়। পড়ে মনিরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মা বিচারকের কাছে ছেলের কঠিন শাস্তির জন্য আবেদন করেন। এ সময় বিচারক যুবকটিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।