ছেলের শ্বশুরবাড়িতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক ছেলের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আবদুল কাদির (৫৫)। সোমবার রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর সড়কপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গতকাল মঙ্গলবার নিহতের বড় ছেলে আবু তাহের বাদী হয়ে মেয়ের বাবা, চাচাসহ ১১ জনকে আসামি করে তাহিরপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, গোলকপুর সড়কপাড়া গ্রামের বাসিন্দা নিহত আবদুল কাদিরের ছেলে জাকির হোসেন একই গ্রামের কাজল মিয়ার মেয়ে রিমা বেগমকে ছয় মাস আগে বিয়ে করেন।