ছেলের সন্ধানের দাবিতে বাবা মায়ের সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এক বছর আগে নিখোঁজ হওয়া প্রবাসী ছেলের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর মা-বাবা। গতকাল শনিবার উপজেলা প্রেসক্লাবে এ সম্মেলন করা হয়।
নিখোঁজ প্রবাসীর নাম আবদুল হালিম (২৭)। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাইনা বাড়ি গ্রামের বাসিন্দা। ২০১৩ সালের ৪ ডিসেম্বর সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্থা থেকে বাজার করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
হালিমের বাবা গোলজার হোসেন ও মা সুফিয়া আক্তার বলেন, নিখোঁজ হওয়ার দিনই বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ছেলেকে উদ্ধারের জন্য নারায়ণগঞ্জের পুলিশ সুপার, র্যা বের সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করা হয়। ঘটনার এক বছর পরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁর কোনো সন্ধান দিতে পারেননি।