ছেলের সাক্ষীতে বাবার ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের সাক্ষীতে বাবাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মুরশেদ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। স্ত্রীকে হত্যার দায়ে তুহিন কাজীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১০ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে তুহিন কাজী তাঁর স্ত্রী মিনা সুলতানার মুখে কাপড় গুঁজে তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পরে মামলা হয়।