ছেলের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সাবদী গ্রামে মাকে পিটিয়ে আহত করার অপরাধে ছেলে মিজান শেখকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার নির্বাহী হাকিম দুলাল চন্দ্র সূত্রধর তাঁকে এই শাস্তি দেন। পুলিশ জানায়, পশ্চিম সাবদি গ্রামের কলমতর শেখ মারা যাওয়ার পর তাঁর অধিকাংশ জমি ছেলে মিজান বিক্রি করে দেন। এর মধ্যে ৮ শতক জমি কলমতর শেখের স্ত্রী আমেনা বেগম তাঁর মেয়ে নাহারকে নিবন্ধন করে দেন। এ ঘটনায় ক্ষেপে গিয়ে ১০ নভেম্বর মিজান তাঁর মাকে লাঠি দিয়ে আঘাত করেন। এ ঘটনায় ১৩ নভেম্বর মা থানায় অভিযোগ দিলে গত শনিবার রাতে পুলিশ মিজানকে আটক করে।