ছেলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার এক হোটেল ব্যবসায়ী তাঁর ছেলের হত্যাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। গত শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঈমান শেখ নামের ওই ব্যবসায়ী তাঁর ছেলে সজল শেখের (২৪) হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় নিহত সজলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৩০ অক্টোবর গভীর রাতে স্থানীয় চার-পাঁচজন সন্ত্রাসী সজলকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ঈমান শেখ একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই আবুল হাসান শেখ জানান, আসামিদের ধরার জন্য অভিযান চালানো হয়েছে। এ ব্যাপারে মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।