ছেলের হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। গতকাল সোমবার দুপুরে গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল বশর (৫৫)। মানসিক ভারসাম্যহীনতার কারণে ছেলে জয়নাল আবেদীনকে দীর্ঘদিন ধরে শিকলে বেঁধে রাখা হয়েছিল। গতকাল জয়নাল শিকল ছিঁড়ে বাবা আবুল বশরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি