ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে অলিউল্লাহ অলির কুড়ালের কোপে খুন হয়েছেন বাবা আবদুল বারেক হাওলাদার (৫২)। গতকাল শনিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের মদিয়ার বিলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বারেক হাওলাদার তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রী ময়না বেগমকে বাড়ির উঠানে মারধর করছিলেন। এ সময় অলিউল্লাহ অলি দৌড়ে গিয়ে ঘরে থাকা কুড়াল এনে বাবা বারেক হাওলাদারের মাথা, নাক এবং বুকে তিনটি কোপ দেন। সঙ্গে সঙ্গে বারেক হাওলাদার মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ খবর শুনে এলাকার লোকজন ওই বাড়ি ঘেরাও করে অলিউল্লাহকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা না ফেরা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার উপপরিদর্শক আবদুল হালিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।