ছোট কাটরার সামনে অবৈধ নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট কাটরার সামনে অবৈধ নির্মাণ বন্ধের দাবিতে গতকাল মানববন্ধন করে আরবান স্টাডি গ্রুপ ও ইউএসজির ভলান্টিয়ার্স l ছবি: প্রথম আলো
ছোট কাটরার সামনে অবৈধ নির্মাণ বন্ধের দাবিতে গতকাল মানববন্ধন করে আরবান স্টাডি গ্রুপ ও ইউএসজির ভলান্টিয়ার্স l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার মোগল স্থাপত্য ছোট কাটরার সামনে অবৈধ নির্মাণ এবং মিটফোর্ড সড়ক এলাকায় একাধিক ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা করেছে ঐতিহ্য সংরক্ষণে কাজ করা আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি) এবং ইউএসজির ভলান্টিয়ার্স।
গতকাল শুক্রবার মিটফোর্ড হাসপাতালের সামনে এবং ছোট কাটরার প্রধান তোরণের সামনে এ মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, ছোট কাটরার ভেতর-বাইরে এবং মূল তোরণের সামনে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। এতে জাতীয় ঐতিহ্যের অন্যতম প্রধান নিদর্শন এই ছোট কাটরা তার পুরাতাত্ত্বিক নিদর্শনশূন্য হতে চলছে। ছোট কাটরাকে ঘিরে যে অনিয়ম ও অবৈধ নির্মাণকাজ চলছে, তার অবসান ঘটাতে হবে।
বক্তারা আরও বলেন, মিটফোর্ড সড়কের ৩৫ নম্বর রজনী বসু লেনের ভবনটি কয়েক দিন ধরে ভেঙে ফেলার কার্যক্রম অব্যাহত আছে। অবিলম্বে ব্যক্তিমালিকানাধীন স্থাপনার ক্ষেত্রে ক্ষতিপূরণের ওপর নীতিনির্ধারকদের গুরুত্ব ও তা সংরক্ষণ শুরু করতে হবে।
মানববন্ধন ও পদযাত্রায় আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তাইমুর ইসলাম, আরমানিটোলা হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, স্থানীয় বাসিন্দা এস এ ইমরান, ইউএসজি ভলান্টিয়ার্সের সদস্য কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক কাজী ইয়াসিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরবান স্টাডি গ্রুপের পরিচালক স্থপতি সামিরা ইসলাম।