ছোট ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল-ইসলাম এ রায় দেন। কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হচ্ছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান (৪৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৮ সালের ১৪ নভেম্বর তুচ্ছ ঘটনায় আতাউর রহমান বাঁশ দিয়ে তাঁর ছোট ভাই তৌহিদুর রহমানের (৩৮) মাথায় আঘাত করেন। তৌহিদুরকে হাসপাতালে ভর্তি করলে পরদিন তিনি মারা যান।
এ ঘটনায় তৌহিদুরের বাবা মানিক মিয়া ১৭ নভেম্বর নবীগঞ্জ থানায় আতাউরকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে ওই দিনই আতাউরকে গ্রেপ্তার করে পুলিশ।