ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে বড় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। পরে আসামি নুর মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালের ৬ জানুয়ারি নগরের পাহাড়তলী থানার উত্তর হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই মীর আহমেদের স্ত্রী নাজমা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির বোন নাসিমা আক্তার বাদী হয়ে মামলা করেন। তদন্ত করে পুলিশ নিহত নারীর ভাশুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।