ছোটকাগজের পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোটকাগজ স্নান-এর ছয় বছর পূর্তি ও সাত বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় স্নান-এর সদস্যদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। বেলা ১১টার দিকে সেখানে ছোটকাগজটির লেখক-পাঠক-সম্পাদকের মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটায় পুরাতন ফোকলোর চত্বরে ছোটকাগজ সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাঞ্চন সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।