প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের সাংস্কৃতিক জগৎ ‘শিশুমেলা’ এবার শিশুদের জন্য বর্ষবরণের আয়োজন করেছে। ১৪ এপ্রিল পয়লা বৈশাখে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়ের নন্দন চত্বরে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে। এর মধ্যে রয়েছে গান, কবিতা, নাচ, চিত্র প্রদর্শনী, জাদু, শিশুপাঠ্য বইয়ের মেলা ও নাটক। এ ছাড়া থাকছে শিশু-কিশোরদের ছবি আঁকার প্রতিযোগিতা। ছোটদের বর্ষবরণ উদ্যাপনে শিক্ষাবিদ হাসিনা জাকারিয়াকে চেয়ারম্যান ও কাউন্সিলর শৈবাল দাশকে আহ্বায়ক করে একটি কমিটিও করা হয়েছে। আরেকটি শিশু সংগঠন ফুলকি চট্টগ্রামে দুই যুগ ধরে পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আসছে।