ছোটলেখা চা-বাগানের জায়গা উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখলদারদের বাধার মুখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা চা-বাগানের জায়গা উদ্ধার করা সম্ভব হয়নি। দখলদারেরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ উদ্ধারকারীদের ঘেরাও করলে উদ্ধারকাজ বন্ধ রেখে ফিরতে হয়েছে প্রশাসনের লোকজনকে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাহিদ চেয়ারম্যানকে (নাহিদ আহমদ) ওরা আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বড় রকম কিছু ঘটতে পারেনি। তবে চেয়ারম্যানের লোকজনের মধ্যে ক্ষোভ আছে।’
ইউএনও সৈয়দ মো. আমিনুর রহমান বলেন, সরকারি জায়গা। আশপাশের লোকজন টিলার বিভিন্ন স্থানে ঘর তুলেছেন। ঘরগুলো এমনভাবে যে অনেক জায়গায় ছড়ানো-ছিটানো। কয়েকটি উচ্ছেদের পর লোকজন চেয়ারম্যানের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। নালার ওপর কাঠের সাঁকো সরিয়ে ফেলার হুমকি দেন। স্থানটি দুর্গম, সন্ধ্যা হয়ে যাওয়ায় তাঁরা ফিরে আসেন৷ পরবর্তী সময়ে অবৈধভাবে দখলকৃত জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি৷