ছোট্ট শিশু মায়মুনার চিকিৎসায় জরুরি সহায়তা দরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়মুনা আরফিন নামে তিন বছরের এক শিশু জন্ম থেকে গুরুতর শ্রবণ সমস্যায় আক্রান্ত। তার কানে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, এটাই এ সমস্যার একমাত্র চিকিৎসা। সার্জারি ও পরবর্তী স্পিচ থেরাপির জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। দ্রুত এই চিকিৎসা করা না হলে শিশুটির ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা কম। তার বাবা মেহেদী হাসান রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁর পক্ষে মেয়ের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের উচ্চবিত্ত ও দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্য চেয়েছেন। ব্র্যাক ব্যাংকে মেহেদি হাসানের অ্যাকাউন্ট নম্বর: ১৫২৬২০২৯৩৫৪০৫০০১। বিজ্ঞপ্তি।