ছোট পরিবার গড়তে প্রকল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পরিবার গড়ায় উদ্বুদ্ধ করতে সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বস্তি এলাকায় ৪৯ জন মাঠকর্মী কাজ করবেন। পরিবার পরিকল্পনা বিভাগের ‘পাইলট প্রজেক্ট ফর ফ্যামিলি প্ল্যানিং ইন দ্য স্লামস অব সিলেট সিটি করপারেশন’ নামের একটি নতুন প্রকল্পে তাঁরা কাজ করবেন। গতকাল মঙ্গলবার এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা পরিষদ মিলায়তনে প্রকল্পের উদ্বোধনীতে মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মো. কুতুব উদ্দিন, দাতা সংস্থার মার্লিস সাইবার্গার ও প্রকল্প বিশেষজ্ঞ লিসা স্তেইনাচার।
মেয়র বলেন, ‘দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পরিবার পরিকল্পনার সূচকে সিলেট অঞ্চল অনেক পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি।’