ছোট ভাইকে কুপিয়ে আহত করেছেন বড় ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক কলহের জের ধরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ছোট ভাই আরব আলীকে (৩৮) কুপিয়ে আহত করেছেন বড় ভাই শফিউল আলম (৪৪)। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আরব আলী উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের ফয়েজ আহমঞ্চদের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গতকাল সকালে এ ঘটনার পর শফিউল আলমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকাপয়সা দেনা-পাওনা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। তবে আহত আরব আলীর স্ত্রী খঞ্জনা বেগম নিশ্চিত করে কিছু বলতে পারেননি।