ছোট ভাইকে দেখতে এসে বড় ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছিনতাইকারীদের হামলায় আহত ছোট ভাইকে দেখতে এসে বড় ভাই মারা গেছেন। তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।ছিনতাইকারীদের হামলায় আহত হওয়া ছোট ভাইয়ের নাম এনামুল হক। তিনি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর তাঁর বড় ভাইয়ের নাম বোরহান উদ্দিন চৌধুরী (৪০)। তিনি এলজিইডির জয়পুরহাট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটায় এনামুল হক তাঁর চাচাতো ভাই জাহিদের সঙ্গে মোটরসাইকেলযোগে কাঁকড়ার পিংলুতে যাচ্ছিলেন। আমলা পাগড়া এবং কাঁকড়া পিংলুর মাঝামাঝি একটি সেতুর কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁদের পথরোধ করে। এ সময় এনামুল হক মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে দৌড় দেন। এতে রাস্তায় পড়ে গিয়ে তিনি আহত হন। খবর পেয়ে বোরহান উদ্দিন সেখানে ছুটে আসেন। একপর্যায়ে ভাইয়ের অবস্থা দেখে তিনি সেখানে পড়ে যান। পরে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।