ছোট ভাইকে ফাঁসাতে গিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি তাজা গুলিসহ রিভলবার ঘরে রেখে ছোট ভাই মো. সেলিম হোসেনকে (২৮) ফাঁসাতে গিয়ে বড় ভাই মো. জসিম উদ্দিন (৩৮) নিজেই অবশেষে ফেঁসে গেলেন। গাজীপুর সদরের বাউপাড়া এলাকায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে জসিম উদ্দিন ও তাঁর বাবা আলফাজ মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।