ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক কোন্দলের জের ধরে শেরপুর জেলা শহরের ঢাকলহাটি মহল্লায় গত মঙ্গলবার রাতে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। তাঁর নাম মো. আসান আলী (৪৫)। তিনি ঢাকলহাটি মহল্লার আমান আলীর ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক। এ ঘটনায় জড়িত ছোট ভাই আনছার আলী (৪০) পলাতক রয়েছেন। গতকাল বুধবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আসান আলীর সঙ্গে তাঁর ছোট ভাই ভ্যানচালক আনছার আলীর কলহ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে আসান আলীর সঙ্গে আনছার আলীর তুমুল বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আনছার আলী তাঁর হাতে থাকা দা দিয়ে আসান আলীকে উপর্যুপরি আঘাত করেন।