ছোট ভাইয়ের মামলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলিল জালিয়াতির অভিযোগে ছোট ভাইয়ের দায়ের করা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ টি এম হেলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. বিলকিছ আক্তার গতকাল সোমবার এ আদেশ দেন। সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী আবদুল খালিকের একটি বাসা রয়েছে। এটির তত্ত্বাবধানে ছিলেন তাঁর শ্যালক এ টি এম হেলাল। একসময় বাসার একাংশের একটি দলিল নিজের নামে করে নেন হেলাল। এ নিয়ে গত বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে তাঁর ছোট ভাই ইকবাল হোসেন বাদী হয়ে মামলা করেন।