ছোট ভাইয়ের রডের আঘাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছোট ভাইয়ের রডের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বড় ভাই আফতাব উদ্দিন (৪০)। গতকাল শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে জমির সীমানা নিয়ে উপজেলার ভান্ডাব গ্রামের আফতাব উদ্দিনের (৪০) সঙ্গে তাঁর ছোট ভাই মো. খাইরুলের (৩৫) ঝগড়া বাধে। একপর্যায়ে খাইরুল রড দিয়ে আফতাব উদ্দিন ও তাঁর স্ত্রী আকলিমা বেগমকে (৩০) আঘাত করেন। এ সময় গুরুতর অবস্থায় আফতাবকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়।