প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে রংপুরের গঙ্গাচড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু পাঁচমাথা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে প্রথমে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি ও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই লুৎফর উত্তেজিত হয়ে ছোরা দিয়ে বড় ভাই আজিজুল ইসলামের মাথায় আঘাত করেন। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রাহেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।