ছোট ভুলের জন্যও অনেক প্রশ্নের মুখে পড়তে হয়: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদের কাজ নির্ভুলভাবে করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ছবিসহ ভোটার তালিকা তৈরি করা একটি বিশাল কাজ। এ কাজে ছোটখাটো কোনো ভুল যেন না থাকে। কারণ, ছোট ছোট ভুলের জন্যও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই এসব বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।গতকাল শনিবার সকালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে রকিব উদ্দিন আহমদ এসব কথা বলেন।তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে সিইসি বলেন, প্রকৃত ভোটাররা যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তি যেন একাধিক স্থানে ভোটার হতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।রকিব উদ্দিন আহমদ বলেন, গতবার ভোটার তালিকা তৈরির সময় ছবি ভালো হয়নি এবং নামের বানানেও ভুল ছিল। এবার ছবি ভালো করার জন্য উন্নত ক্যামেরার পাশাপাশি উপযোগী সফটওয়্যারের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ তৌহিদ জং মুরাদ ছাড়াও নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।