কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ে সম্প্রতি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিহাদ বিন আলী।
বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলমের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, ইউপি সদস্য চিত্ত রঞ্জন দে, ছোট মহেশখালী ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমরান উল্লাহ প্রমুখ। -মহেশখালী প্রতিনিধি