ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট থেকে ছোট আকারের লঞ্চ ছেড়ে যাওয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক সাইফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ ঢাকা নদীবন্দর এলাকায় দুই নম্বর সতর্কসংকেত বলবৎ ছিল। তাই ৬৫ ফুটের নিচে কোনো লঞ্চকে ঘাট ছেড়ে যেতে নিষেধ করা হয়েছিল। এর ওপরেরগুলো চলাচলে বাধা নেই। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, যেসব লঞ্চের দৈর্ঘ্য ৬৫ ফুটের নিচে, সেসব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যেতে পারবে না।তবে ৬৫ ফুটের ওপরের লঞ্চগুলো চলাচল করতে পারবে।