ছোটদের কারাতে কুংফু দেখে মুগ্ধ সবাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গতকাল রোববার বিকেলে ছোটদের কারাতে-কুংফু প্রদর্শন দেখে মুগ্ধ উপস্থিত সবাই।
কক্সবাজার জেলা উশু অ্যাসোসিয়েশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার ভিডিও অনলাইন নিউজ চ্যানেল ‘ভয়েসমেরিনা’ উশু প্রদর্শনী ও র্যাংক বেল্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল, উদীচীর জেলা সভাপতি মুহামঞ্চদ আলী জিন্নত, পৌর কাউন্সিল হেলাল উদ্দিন প্রমুখ।